বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

চেন্নাইয়ে ছিনতাইয়ের অভিনব কৌশল, ঋণ নিয়ে ৯৫০০ রুপি লুট

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২২, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ

Writing

ভারতের চেন্নাইয়ে পকেটে টাকা না থাকায় এক তরুণকে জোর করে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণের আবেদন করিয়ে ৯ হাজার ৫০০ রুপি লুট করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে এ ঘটনা ঘটেছে গত বুধবার। ভুক্তভোগী তরুণের নাম অজয়। তাঁর বয়স ২১ বছর। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের দক্ষিণাঞ্চলের পল্লিকরনাই এলাকায়।

স্থানীয় পুলিশের বরাতে জানা যায়, অজয় পল্লিকরনাই এলাকায় অবস্থান করার সময় চার ছিনতাইকারীর কবলে পড়েন। তাঁকে জোর করে একটি অটোরিকশায় তুলে নেন অভিযুক্ত ব্যক্তিরা। এ সময় তাঁর কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র দিতে বলেন তাঁরা।

তবে অজয়ের পকেটে কোনো টাকা বা মূল্যবান সামগ্রী ছিল না। বিষয়টি ছিনতাইকারীদের জানালে তাঁরা ক্ষুব্ধ হন এবং অজয়কে মারধর করেন।

পরে ছিনতাইকারীরা অজয়কে দিয়ে মুঠোফোনের একটি অ্যাপ ব্যবহার করে ঋণের জন্য আবেদন করান। অল্প সময়ের মধ্যে ঋণের আবেদন অনুমোদিত হলে তাঁকে কাছের একটি এটিএম বুথে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঋণের ৯ হাজার ৫০০ রুপি তুলে নেয় অভিযুক্তরা।

টাকা নেওয়ার পর অজয়কে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। তবে যাওয়ার সময় অজয়ের মুঠোফোনটিও নিয়ে যান ছিনতাইকারীরা।

এ ঘটনায় পল্লিকরনাই থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জড়িত থাকার অভিযোগে চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাই আবুথাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয় (২১)। তাঁদের সবার বাড়ি চেন্নাইয়ে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার চারজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সর্বশেষ - শিক্ষা

নেপালে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন সুশীলা কার্কি

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানালো উত্তর কোরিয়া

বিজয়নগরে জাপা-গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

বরিশালে মাদক-জুয়ার বিরুদ্ধে অবস্থান, প্রাণ গেল বিএনপি নেতার

সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ গোলাম পরওয়ারের

আকাশে ইঞ্জিন বিকল বোয়িং বিমানের, ভয়াবহ দুর্ঘটনা এড়ালেন পাইলটরা

নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

জাতিসংঘের বাজেট কমানোর প্রস্তাব মহাসচিবের

মানবতাবিরোধী অপরাধ মামলায় দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

অন্যদের আসন দিতে প্রার্থী তুলে নেবে জামায়াত