রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

‘ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে জোট, মনে মনে হাঁটেন হাসিনার পথে’: রিজভী

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৮, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতার জন্য কখনো বিএনপির সঙ্গে জোট গঠনের চেষ্টা করলেও জামায়াত মানসিকভাবে শেখ হাসিনার দেখানো পথেই হাঁটে। অতীতের রাজনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ টেনে তিনি দলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

রোববার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমিরের বক্তএকব্যের সমালোচনা করে রিজভী বলেন, বিএনপি ফ্যাসিবাদের পথে এগোচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। তবে ফ্যাসিবাদের পথ বলতে কী বোঝানো হচ্ছে, তার সুনির্দিষ্ট উদাহরণ দিতে জামায়াতের আমিরের প্রতি আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের সবকিছু মাফ করে দেওয়া কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিএনপির কোনো নেতা এমন বক্তব্য দেননি। দলের চেয়ারম্যান তারেক রহমানও এ ধরনের কথা বলেননি বলে দাবি করেন তিনি। এরপরও বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ তোলা হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী।

বিএনপির প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণ বিএনপিকে চেনে এবং দলটি দেওয়া প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয় না। অন্যদিকে জামায়াতের বিরুদ্ধে প্রতিশ্রুতি দেওয়ার পর বিপরীত অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন তিনি।

জামায়াতের অতীত রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে তাঁর সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত। কিন্তু পরে আওয়ামী লীগ ও জামায়াত নিজেদের অবস্থান থেকে সরে এসেছিল বলে দাবি করেন তিনি।

১৯৯৪-৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের অবস্থানের প্রসঙ্গও তুলে ধরেন বিএনপির এই নেতা। তাঁর অভিযোগ, অতীতের এসব রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস উপেক্ষা করে জামায়াত জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

রিজভী বলেন, বিএনপির অসংখ্য নেতা-কর্মীর আত্মত্যাগ ও ত্যাগের মধ্য দিয়ে দলটি গড়ে উঠেছে। গণতন্ত্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য ও আদর্শিক চেতনা বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের উদ্দেশে তিনি আরও বলেন, গণতন্ত্র ও দেশের স্বাধীনতার প্রশ্নে দলটির আদর্শিক অবস্থান নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আলোচনা সভায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের স্মৃতিচারণা করেন রিজভী। তিনি বলেন, আফসার আহমেদকে বড় ভাই বলে ডাকলেও তাঁদের সম্পর্ক ছিল অনেকটা পিতা-পুত্রের মতো। তাঁর সান্নিধ্যে রাজনীতি বোঝার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেক কিছু শিখেছেন তিনি।

বিএনপির নার্সেস ও স্বাস্থ্য সহকারী সহসম্পাদক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সহসাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সর্বশেষ - শিক্ষা

ঈদের ছুটি শেষে ঢাকা অভিমুখে মানুষের ঢল: কর্মচঞ্চল হচ্ছে রাজধানী

এনসিপিতে অস্বস্তি, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনী কৌশল নিয়ে তীব্র মতবিরোধ

নির্বাচন পেছাতে কিছু দল চেষ্টা করছে: মির্জা ফখরুল

লং মার্চ নয়, সংসদে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুন: চিফ হুইপ

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

দূষণের শহর খুলনা স্বাস্থ্যঝুঁকি চরমে

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, বোতল ঘিরে আলোচনা

বরিশালে লিমন হত্যা মামলায় ঢাকায় গ্রেফতার ৩