রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দেবী দুর্গার সাজে পরীমণি, মুগ্ধ ভক্তরা

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৮, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ

দেবী দুর্গার সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন চিত্রনায়িকা পরীমণি। লাল পাড়ের সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট, গলায় ফুলের মালা ও ঐতিহ্যবাহী গয়নায় তাঁর নতুন ফটোশুট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে আলোচনা।

রোববার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ফটোশুটের একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। ভিডিওতে তাঁকে দেবী দুর্গার সাজে হাতে লাল পদ্মফুল নিয়ে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পরপরই ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

ফটোশুটের ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’

দেবী দুর্গার সাজে পরীমণির উপস্থিতি মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকে তাঁর রূপ ও সাজের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘পুরো দুর্গা! দ্য ডিভা।’ এক ভক্ত লিখেছেন, তাঁকে দুর্গার সাজে দেখতে চেয়েছিলেন এবং নতুন এই রূপ দেখে মুগ্ধ হয়েছেন।

ফেসবুকে প্রকাশের প্রথম এক ঘণ্টায় ভিডিওটিতে ৩৭ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। মন্তব্য জমা পড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার। পাশাপাশি ভিডিওটির ভিউ ছাড়িয়ে যায় সাড়ে পাঁচ লাখ।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। তাঁর হাতে রয়েছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। থ্রিলারধর্মী এই কাজের শুটিং সম্প্রতি শেষ করেছেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তবে ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

দুর্গা রূপের নতুন ফটোশুট দিয়ে আপাতত ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

সর্বশেষ - শিক্ষা

বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এক আরোহী

দেশের অর্থ পাচার করে বিদেশে শীর্ষ ধনী

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

যে কারণে জামায়াতের ভোট কমতে পারে বলে মনে করেন মাসুদ কামাল

গাজায় ‘ভ্রাতৃঘাতী গুলিতে’ ইসরায়েলি সেনা নিহত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ১৫

সংসার ভাঙার পর নতুন করে বাগদান সারলেন দুবাই রাজকন্যা

ডেঙ্গু ও করোনার নতুন ঢেউ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ নির্দেশনা

তারেক রহমান: রাষ্ট্রসুরক্ষার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা জরুরি