বুধবার , ৪ জুন ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিচ্ছে ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তাদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান।

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে আদালতের আদেশের প্রসঙ্গে তিনি বলেন, “প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে।” তিনি আরও ব্যাখ্যা করেন যে, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী, কোনো দলকে প্রতীক দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে। ফলে, দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।

এছাড়াও, নির্বাচন কমিশনার ডিএসসিসি (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছেন বলে জানান। তিনি বলেন, “আমরা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে।”

সর্বশেষ - জাতীয়

জামায়াত আমির হার্টের জটিলতায় হাসপাতালে ভর্তি

আওয়ামী দোসররা নির্বাচনে সম্পৃক্ত হতে পারবে না

জাতিসংঘের ৮০তম অধিবেশন শুরু, শান্তির আহ্বান গুতেরেসের

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে অন্তর্বর্তী সরকার আন্তরিক

রূপনগরে গার্মেন্ট ও কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন, ১৬ লাশ উদ্ধার

আদালত থেকে পালানো শরিফুল অবশেষে গ্রেফতার

ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

অবরুদ্ধের ৬ ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা