মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০, আহত ৩৮৮

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৫ ৩:৩৩ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নতুন করে আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৮৮ জন। সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২৭ জনে, এবং আহতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২২৭ জন

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হামাস যোদ্ধারা। ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে দেশটি ফের গাজায় অভিযান শুরু করে।

এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।

এদিকে, সম্প্রতি গাজায় আবারও দুই মাসের যুদ্ধবিরতি চুক্তির একটি প্রস্তাবনা উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবনায় নেতানিয়াহু সম্মতি দিলেও হামাস সায় দেয়নি।

সর্বশেষ - জাতীয়

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় ট্রাম্পের নীতিগত অনুমোদন

সরকারি কর্মচারীদের আন্দোলনে কড়া নিষেধাজ্ঞা: বাধ্যতামূলক অবসর বা বরখাস্তের বিধান

জাকসু নির্বাচনে ভোট গণনা থেকে সরে দাঁড়ালেন রিটার্নিং কর্মকর্তা

উত্তরাঞ্চলের তিন জেলায় তারেক রহমানের সফর আজ

অনিশ্চিত বিশ্বে আস্থা সংকটে এশিয়া, সমাধান অপরিহার্য

বাংলাদেশের নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রির মন্তব্য প্রত্যাশিত নয়

ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লায় হামলা-অগ্নিসংযোগ, আটক ১

মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করায় ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশ!

বিসিবির নির্বাচন অক্টোবরে, কোচিং ও বিপিএলে বড় পরিবর্তন

১০০ রানে কিউইদের কাছে পরাজিত বাংলাদেশ নারী দল