শনিবার , ২২ আগস্ট ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২২ আগস্ট) বিকেলে পরিদর্শনকালে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস কক্ষ, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।

 

 

ব্যারাক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের সার্বিক খাদ্যের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি ও কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি তেজগাঁও থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও সরাসরি কথা বলেন। জিডি (সাধারণ ডায়েরি) বা অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং তাদের অভিযোগগুলো দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে। নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনো মাধ্যম ছাড়া নিজের সমস্যা সরাসরি জানাতে পারেন। আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

 

 

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির স্টুডিও ভাঙচুর ও দখলের অভিযোগ

বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

হিন্দু সম্প্রদায়ের সমর্থন চাইলেন তারেক রহমান

ভারতের ওপর শুল্ক আরোপের পর পাকিস্তানের সঙ্গে তেলচুক্তি করলেন ট্রাম্প

অবরোধের মধ্যেও গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

‘ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত’, অভিযোগ তারেক রহমানের

২ ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

এসএসসি ও সমমানে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬, এগিয়ে ছাত্রীরা

ইসরায়েলের হামলা থেকে ইরানের আত্মরক্ষা এরদোয়ানের সমর্থন