রবিবার , ২৯ জুন ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি: সরকারের ব্যর্থতার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৯, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে, আগামী ৩ আগস্ট এনসিপি নিজেরাই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে।

আজ রবিবার (২৯ জুন, ২০২৫) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যার সময়সীমা শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই, এনসিপিই জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দেবে বলে জানান তিনি।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচি ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলন শেষে নাহিদ ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা করবে এনসিপি। ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। এছাড়া, ৫ আগস্ট এনসিপি ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ উদযাপন করবে।

নাহিদ ইসলাম আরও বলেন, “বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনতার দুয়ারে যাবে জুলাইয়ের বার্তা। বাংলাদেশ পুনর্গঠনের আকাঙ্ক্ষায় সারাদেশ পদযাত্রা শেষে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ হবে। আমরা ৬৪ জেলায়, শহর থেকে গ্রামে, শহীদের কবরের কাছে যাব।”

সর্বশেষ - শিক্ষা

আসিফ ও মাহফুজের পদত্যাগ কখন থেকে কার্যকর হবে জানালেন প্রেস সচিব

দলীয় চাপে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

ডাকসু নির্বাচনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

নির্বাচন ঘিরে ডিসি-এসপি-ইউএনও বদল আসছে

হরমুজের দিকে যাচ্ছে ফ্রান্সের যুদ্ধজাহাজ

ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

১০০ কোটি ডলার সহায়তা দিতে পারে জাপান

নারায়ণগ‌ঞ্জে‌র দেওভোগে বিশ্ব‌বিদ‌্যালয় ছাত্র সীমান্ত হত‌্যা মামলায় তিনজ‌নের ফাঁ‌সি

মার্কিন ডলারের ইতিহাসে বৃহত্তম ধস

টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের আদালতের