বুধবার , ৯ জুলাই ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাউশির বিশেষ নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ

সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, ২০২৫’ আয়োজনের উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনাটি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠিত হয়েছে। এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র প্রযোজ্য অংশটুকু বাস্তবায়ন করতে বলা হয়েছে।

৭ জুলাই অনুষ্ঠিত বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণীও চিঠির সঙ্গে সংযুক্ত করে পাঠানো হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত কর্মসূচিগুলো পালন করার বিষয়ে বিস্তারিত নির্দেশনা রয়েছে।

সর্বশেষ - জাতীয়

স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত

হেফাজত আমিরসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে যা বললেন প্রধানমন্ত্রী

৫ দিনব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস

ভুটানকে উড়িয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়, শান্তর হ্যাটট্রিক

মালয়েশিয়ায় অভিযানে ৯৪ অবৈধ অভিবাসী আটক

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন

ভারতে দাড়ি ও টুপি পরিধান করলেই ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হচ্ছে

নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১১০০ ধারালো অস্ত্র

জাফলংয়ে পর্যটক-স্থানীয়দের হাতাহাতি: ইউএনও’র দুঃখ প্রকাশ

পিআর নির্বাচন বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার পথ: তারেক রহমান