শনিবার , ১২ জুলাই ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১২, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাদের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। শুক্রবার, ১১ জুলাই থেকে এই ছুটি কার্যকর হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগে দুটি মামলা দায়ের করার চার মাস পর এই পদক্ষেপ নেওয়া হলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেইসাস কর্মীদের কাছে পাঠানো একটি সংক্ষিপ্ত ইমেইল বার্তায় জানিয়েছেন যে, ১১ জুলাই থেকে সায়মা ওয়াজেদ পুতুল ছুটিতে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হবেন সংস্থার সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে, যিনি ১৫ জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের দায়িত্ব গ্রহণ করবেন।

২০২৪ সালের জানুয়ারিতে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব শুরু করেন। তবে তার এই নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অভিযোগ ওঠে যে, তার মা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদে তাকে নির্বাচিত করার জন্য অবৈধ প্রভাব খাটিয়েছিলেন। হেলথ পলিসি ওয়াচ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, আঞ্চলিক পরিচালক হওয়ার সময় পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন। এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পাওয়ার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে সম্মানসূচক পদ থাকার দাবি করেন। দুদকের আরও অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে নিজের সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংক থেকে ২.৮ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। বাংলাদেশে মামলা হওয়ার পর আঞ্চলিক পরিচালক হিসেবে তার কার্যক্রম পরিচালনার ক্ষমতা হ্রাস পায়। সূত্র: হেলথ পলিসি ওয়াচ।

সর্বশেষ - জাতীয়

আসিফ ও মাহফুজের পদত্যাগ কখন থেকে কার্যকর হবে জানালেন প্রেস সচিব

শীতকালীন ছুটি বাদ দিয়ে প্রাথমিকে পরীক্ষা নেওয়ার নির্দেশ

মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করায় ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশ!

কণার সংসার ভাঙার ঘোষণা, স্বামীর পোস্ট নিয়ে বিভ্রান্তি

চুম্বন ভিডিওর জেরে টিকটকার যুগলকে বিয়ের নির্দেশ

ক্ষমতায় যেতে নয়, গণতান্ত্রিক উত্তরণ চায় বিএনপি

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর: চালু হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা

জাতীয়করণ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

পুলিশের ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি, একজন ওএসডি

বিদেশে উচ্চশিক্ষা ও পিআর-এর নামে শত শত কোটি টাকার প্রতারণা