বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্কদের নগদ অর্থ সহায়তার ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ

জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধির কারণে জনমনে অসন্তোষ প্রশমনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে জ্বালানির দাম কমানোরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে সরকারের এই পদক্ষেপ সত্ত্বেও বিরোধী দলগুলো আগামী শনিবার রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, দেশের ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রতিটি নাগরিককে ১০০ রিঙ্গিত করে অর্থ সহায়তা দেওয়া হবে, যা আগামী ৩১ আগস্ট থেকে বিতরণ শুরু হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে এ ধরনের সহায়তায় মোট ১৫ বিলিয়ন রিঙ্গিত ব্যয় হবে।

তবে সরকারের এই পদক্ষেপের মধ্যেও জনঅসন্তোষ পুরোপুরি প্রশমিত হয়নি। প্রধানমন্ত্রী আনোয়ারের বিরুদ্ধে পদত্যাগের দাবি জানিয়ে আগামী শনিবার কুয়ালালামপুরে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে না পারা এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে এই আন্দোলন অনুষ্ঠিত হবে। কুয়ালালামপুর পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভে ১০ থেকে ১৫ হাজার মানুষের উপস্থিতি হতে পারে।

আনোয়ার প্রশাসন ইতোমধ্যে সরকারের রাজস্ব ও জাতীয় উৎপাদন বাড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সর্বনিম্ন মজুরি নির্ধারণ, বিদ্যুৎ বেশি ব্যবহারকারীদের জন্য বিল বৃদ্ধি এবং বিক্রয় ও সেবা কর বাড়ানো। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য হলো বিত্তশালী ও বড় ব্যবসায়ীদের কাছ থেকে অধিক কর আদায়।

তবে সমালোচকরা বলছেন, রাজস্ব বৃদ্ধির এসব উদ্যোগের নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। সরকারের এই পদক্ষেপগুলো জনসাধারণের দৈনন্দিন জীবনে আরও চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তাদের। বর্ধিত জীবনযাত্রার ব্যয় ও সরকারের অর্থনৈতিক নীতির কারণে আনোয়ার সরকারের বিরুদ্ধে দেশের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

সর্বশেষ - জাতীয়

ইরানে ইসরায়েলি হামলায় দুই দিনে নিহত ১২৮, আহত ৯০০

মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ইরান-ইসরায়েল সংঘাত: বিভেদ সৃষ্টিতে আমেরিকা-ইসরায়েল তৎপর

১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা

তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

শিগগিরই সরাসরি দেখা হবে: নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান

৫০ লাখ মানুষের জীবিকা হুমকিতে, ১০ লাখ মানুষ চাকরি হারাবে

৫ দিনব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস

ঈদ ফেরত যাত্রায় মাস্ক পরা আবশ্যক: রেলপথ মন্ত্রণালয়

মঙ্গলবার থেকে বৃষ্টি কমে উন্নতি হতে পারে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি