বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রস্তুতি শুরু করেছে ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুধবার এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সিইসি বলেন, “আগামী এক মাসের মধ্যে নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে সংলাপ করা হবে। আমরা আয়নার মতো স্বচ্ছ একটি নির্বাচন আয়োজন করতে চাই এবং এজন্য একটি সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”

তিনি আরও জানান, নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এছাড়া সেপ্টেম্বরের মধ্যেই ইসির নির্বাচন সংক্রান্ত অধিকাংশ প্রস্তুতি শেষ হয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে সিইসি বলেন, “সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এগোতে চাই। গণমাধ্যম থাকবে আমাদের নির্ভরযোগ্য অংশীদার।”

সর্বশেষ - শিক্ষা

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ বাতিল, আয়োজনের পথে উন্মুক্ত

নির্বাচন করবেন না মাহফুজ আলম

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসির প্রতি আপিল বিভাগের নির্দেশ

দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে নিরাপত্তা, নজরদারিতে ড্রোন-হেলিকপ্টার

ইসরায়েলের তিন স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

তেল আবিবে কাঁপন ধরানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছয় বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধস-জলাবদ্ধতার শঙ্কা

কার্যালয়ের পুরনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন প্রধানমন্ত্রী