মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

নির্বাচন পিছিয়ে গেলে অনিশ্চিত হবে দেশের ভবিষ্যৎ: দুদু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এতে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

মঙ্গলবার চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নে এক পথসভায় তিনি এসব কথা বলেন। পরে আলমডাঙ্গার খাসককরা ইউনিয়নেও একাধিক পথসভায় অংশ নেন তিনি।

দুদু অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। এখনো নানা ষড়যন্ত্র করছে।” এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে— এর কোনো বিকল্প নেই।”

পথসভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা ভাইরাল সিদ্দিক কে?

‘শুধু প্রকৌশলী নয়, ভালো মানুষ তৈরি হোক’: সেনাপ্রধান

ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: এস জয়শঙ্কর

সংস্কার ও বিচারের নামে টালবাহানা রুখবে বিএনপি

রমজানের আগেই নির্বাচন হতে পারে, যদি প্রস্তুতি শেষ হয়: প্রধান উপদেষ্টা

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

‘অ্যাড দেখে আয়’ এক বিশাল প্রতারণার জাল

ইশরাককে মেয়র হিসেবে দেখতে চায় বিএনপি, রায় ঘোষণা পর্যন্ত চলবে রাজপথে অবস্থান

আজ পবিত্র ঈদুল আজহা: ত্যাগের মহিমায় উদ্‌যাপন