রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

নরসিংদীতে ব্যাটারি থেকে সিসা কারখানায় আগুন, সাত শ্রমিক দগ্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় একটি পুরনো ব্যাটারি থেকে সিসা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, গুরুতর আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে চীনা প্রতিষ্ঠানটি কারখানা পরিচালনা করছিল।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানিয়েছেন, দুজনের দগ্ধের পরিমাণ ৬০ শতাংশ এবং একজনের ৫০ শতাংশ। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি এমদাদুল হক বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত চলছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

চীনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল: প্রেস সচিব

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১১১ জনকে নিয়োগ দিল সরকার

টি-টোয়েন্টি দলে ফিরলেন লিটন-ইমন, বাদ সৌম্য

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক: রাজনৈতিক সংকটের ‘টার্নিং পয়েন্ট’ হওয়ার আশা

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

শাহজিবাজার বিদ্যুৎ গ্রিডে আগুন: হবিগঞ্জের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে বিভাজন নয়: নাহিদ ইসলাম

দক্ষিণ ঢাকায় ১৬ ঘণ্টার মধ্যে স্বস্তি ফেরাতে ইশরাকের পদক্ষেপ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, অবস্থানে জুলাই যোদ্ধারা