সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন নরেন্দ্র মোদি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

এক্সে তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের গণজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। তার দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত প্রয়োজন হলে এবং যেকোনোভাবে সম্ভব সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থরাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় চীন থেকে আসা পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। মূল চিকিৎসকদল আগামীকাল (মঙ্গলবার) আসবে।

সর্বশেষ - শিক্ষা

জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ: পরওয়ার

নিবন্ধন পরীক্ষা ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্যোগ

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

দূষণের শহর খুলনা স্বাস্থ্যঝুঁকি চরমে

দেশবিরোধী অশুভ পরিকল্পনা প্রতিরোধে ঐক্যের ডাক

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের বৈঠক

চট্টগ্রামে কুকি-চিনের ২০ হাজার ৩০০ ইউনিফর্ম উদ্ধার, গ্রেপ্তার ৩

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণের অভিযোগে ২ শিক্ষার্থী আটক