সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কলাগাছিয়া ৩নং ওয়ার্ড বিএনপির দোয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) রাত ৮টায় কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সভাপতি শাহেন শাহ আহাম্মেদ। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যায়ভাবে দীর্ঘ ১৬ বছর কারাগারে রেখে নির্যাতন করেছে। তাতেও তিনি ভীত হননি। কখনো অন্যায়ের কাছে আপস করেননি। এজন্য তিনি আপসহীন নেত্রী। আমরা সবাই তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করব।”

তিনি আরও যোগ করেন, “বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে আনতে হলে ধানের শীষ প্রতীককে নির্বাচিত করতে হবে। মাসুদুজ্জামান মাসুদ ভাই অত্যন্ত ভদ্র ও যোগ্য। তাকে নির্বাচিত করলে বন্দরবাসী উপকৃত হবে।”

দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি সাইফুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, মহানগর যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট শিপলু, যুবদল নেতৃবৃন্দ আহাম্মদ আলী ও মোজাম্মেল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, ২২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগ, বন্দর উপজেলা যুবদল নেতা জনী খন্দকার, ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা মন্টি ও ২১নং ওয়ার্ড যুবদল নেতা এমারত।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আলী, মোঃ আশাবুদ্দিন, গোলাপ, জাহাঙ্গীর, আক্তার হোসেন ও আজহার।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ঘারমোড়া পাক্কা জুম্মা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গাফফার।

সর্বশেষ - জাতীয়

টি-টোয়েন্টিতে সাকিবকে ছুঁলেন মুস্তাফিজ!

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩২৫

ঝাড়ু হাতে গোলাপি পোশাকে ইন্দোনেশিয়ায় নারীদের বিক্ষোভ

জাপানে শক্তিশালী ভূমিকম্প, জারি করা হয়নি সতর্কতা

ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস; জাপান সফরে গুরুত্বপূর্ণ অর্জন

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু: ডেঙ্গু মোকাবিলায় বিশেষ নজর

মানব পাচার বন্ধে শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে; স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যাংকিং খাতের ৮০% অর্থ লুটপাট হয়েছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে

একটি বড় দল অপরিণত আচরণ করছে: নাহিদ ইসলাম

নির্বাচন মানেই শুধু জনপ্রতিনিধি নয়, দেশ পুনর্গঠনের সুযোগ: তারেক রহমান