মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

‘আমি পেশাদার চোর না’, চিরকুট লিখে চুরি করা সিলিন্ডার ফেরত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ

দোকান থেকে সিলিন্ডার চুরি করার পর অনুতপ্ত হয়ে তা ফেরত দিয়েছেন এক ব্যক্তি। সিলিন্ডারের সঙ্গে রেখে গেছেন একটি হাতলেখা চিরকুট। তাতে তিনি লিখেছেন, আমি কোনো পেশাদার চোর না। ভুল করে চুরি করে ফেলেছি। কাজটি করে আমি অনুতপ্ত। ভবিষ্যতে এমন হীন কর্মকাণ্ডে জড়াব না।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী এলাকায় ঘটনাটি ঘটেছে। চুরি হওয়া গ্যাস সিলিন্ডার ও চিরকুটটি স্থানীয় চরফরাদী মাদ্রাসা থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে চরফরাদী মাদ্রাসা মোড়ের কামাল মিয়ার চায়ের দোকানে চুরি হয়। ওই সময় দোকান থেকে একটি বড় গ্যাস সিলিন্ডারসহ কিছু মালামাল নিয়ে যায় চোর। পরে বিষয়টি স্থানীয় একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে জানান দোকানমালিক কামাল মিয়া। চুরির ঘটনাটি এলাকায় জানাজানি হলে বেশ আলোচনা তৈরি হয় এবং সন্দেহের বশে বিভিন্ন ব্যক্তির নাম উঠতে থাকে।

এরই মধ্যে এক রাতে চরফরাদী মাদ্রাসায় একটি গ্যাস সিলিন্ডার ও হাতে লেখা চিরকুটটি পড়ে থাকতে দেখা যায়। পরে মাদ্রাসার এক শিক্ষক বিষয়ট চা-দোকানি কামাল মিয়াকে অবহিত করেন।

উদ্ধার হওয়া চিরকুটে চোর লিখেছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কোনো পেশাদার চোর না, ভুল করে চুরি করে ফেলেছি। কাজটি করে আমি অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন হীন কর্মকাণ্ডে জড়াব না—এই অঙ্গীকার করছি।

তিনি চিরকুটে আরও লেখেন, এই চুরির বিষয় নিয়ে এলাকার শৃঙ্খলা নষ্ট হচ্ছে। বিভিন্ন লোককে দোষারোপ করে বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা দেখে জিনিসটি ফেরত দিলাম। দয়া করে জিনিসটি প্রকৃত মালিককে ফেরত দেবেন।

সিলিন্ডারটি মাদ্রাসায় রেখে যাওয়ার কারণ উল্লেখ করে বলা হয়, জিনিসটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অনেক ভেবেচিন্তে দেখলাম, প্রকৃত মালিককে কোন কোন উপায়ে ফেরত দেওয়া যায়। অন্য কোনো উপায়ান্তর না দেখে মাদ্রাসায় রেখে গেলাম। জিনিসটি ঠাকুরবাড়ির চা-দোকানদার কামালের। শেষে ক্ষমার আকুতি জানিয়ে কাগজটি ছিঁড়ে ফেলার অনুরোধও করেন তিনি।

চা-দোকানি কামাল মিয়া বলেন, সিলিন্ডার চুরি হওয়ার পর বিষয়টি স্থানীয়দের জানিয়েছিলাম। পরে মাদ্রাসায় সিলিন্ডার ও চিরকুট পাওয়ার খবর পাই। মালামাল ফেরত পেয়ে খুব স্বস্তি পাচ্ছি।

স্থানীয় বাসিন্দারা জানান, চুরি অপরাধ হলেও অপরাধ স্বীকার করে জিনিসপত্র ফেরত দেওয়ার এমন ঘটনা সত্যিই ব্যতিক্রমী। ওই ব্যক্তি ভবিষ্যতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না বলে প্রত্যাশা তাদের।

সর্বশেষ - শিক্ষা

মিটফোর্ডে সোহাগ হত্যা: ব্যবসায়িক দ্বন্দ্ব না চাঁদা দাবি?

জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন নয়: এনসিপি

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

কসোভোকে বাংলাদেশে বিনিয়োগ ও কর্মী নিয়োগের আহ্বান ড. ইউনূসের

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের আলোচনায় জামায়াতের অংশগ্রহণ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রাহুল গান্ধীর সঙ্গে চায়ের আড্ডায় ৭ ‘মৃত’ ভোটার

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ

পুলিশের ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি, একজন ওএসডি

দীর্ঘ বিরতির পর ফিরছে ‘নতুন কুঁড়ি’, শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম