শুক্রবার , ৬ জুন ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়, ছাড়িয়েছে ৫ কোটি টাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৬, ২০২৫ ৫:২২ পূর্বাহ্ণ


বৃহস্পতিবার (৫ জুন) পদ্মা সেতুতে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার রেকর্ড টোল আদায় হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। শুক্রবার (৬ জুন) পদ্মা সেতু কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এই যানবাহনগুলো থেকে সংগৃহীত টোলের পরিমাণ ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা, যা একদিনের হিসাবে সর্বোচ্চ।

পদ্মা সেতুর দায়িত্বে থাকা যুগ্ম সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ জানান, এই ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ৩৫ হাজার ৯৮৫টি যানবাহন প্রবেশ করেছে। এতে মাওয়া টোল প্লাজায় ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরার ক্ষেত্রে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আগামী ২৫ জুন পদ্মা সেতু চালুর তৃতীয় বার্ষিকী। সেতু চালুর পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৫২ কোটি ৮২ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে এবং এই সময়ে ১ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ২১৮টি যানবাহন সেতু পারাপার হয়েছে।

সর্বশেষ - জাতীয়

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৮, আহত ২৬

ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার সালামি ইসরায়েলি হামলায় নিহত

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে ব্যাংক তারল্য সংকটে পড়বে

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত, জাবালিয়া শিবিরে ভয়াবহ আক্রমণ

২৬ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিভেছে

কোরবানির ঈদ কবে? বার্তা দিল মধ্যপ্রাচ্যের এক দেশ

ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ অব্যাহত, জনভোগান্তি চরমে

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ: সাত দফা দাবিতে জনতার ঢল

সীমান্তে বিএসএফের আগ্রাসন আর বরদাস্ত নয়: এনসিপি’র হুঁশিয়ারি