শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

আগে বিচার, সংস্কার, তারপর নির্বাচন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৫, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে বলেছেন, “এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ যারা আমাদের ভাই-বোনদের গুলি করে মেরেছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব।” তিনি দৃঢ়ভাবে বলেন, “আগে বিচার, সংস্কার, তারপর নির্বাচন।” জুলাই ঘোষণাপত্র ও সংস্কারের বিষয়ে এনসিপি’র আহ্বায়ক উল্লেখ করেন, এই শহীদ পরিবারগুলোর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বর্তমান সরকারসহ ভবিষ্যৎ যে কোনো সরকারকেই করতে হবে। তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রে শহীদদের কথা এবং তাদের পরিবারের সুরক্ষার বিষয়টি সংবিধানে যুক্ত করা হবে। এছাড়া, বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কারসমূহও এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত থাকবে। অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়