সোমবার , ১১ মে ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

কৃষকের সঙ্গে ধান কাটলেন এমপি প্রিয়াঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১১, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

শেরপুরের প্রত্যন্ত চরাঞ্চলে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

রবিবার (১১ মে) দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তির চর গ্রামে তিনি এই প্রতীকী ধান কাটায় অংশ নেন। স্থানীয় কাটাখালি খাল খননের সম্ভাব্য এলাকা পরিদর্শনের সময় কৃষকদের উৎসাহিত করতেই তিনি মাঠে নামেন।

এ সময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রিয়াঙ্কার বাবা মো. হযরত আলীসহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধান কাটায় অংশ নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘কৃষকরা রোদে-বৃষ্টিতে ভিজে যে পরিশ্রম করে সোনালী ধান ফলায় সেই ধান কাটাতে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আমি তাদের সাথে কিছুক্ষণ ধান কাটলাম। এতে স্থানীয় কৃষকদের উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি নিজেও অনুভব করলাম তাদের শ্রম ও ঘামের বিনিময়ে কি পরিমান কষ্ট সহ্য করতে হয়।’

তিনি আরও জানান, সম্ভাব্য খাল খননের স্থান পরিদর্শনের সময় কৃষকদের ধানের ক্ষতি যাতে না হয়, সে বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেছেন। পাশাপাশি কৃষকরা যেন ধানের ন্যায্যমূল্য পান এবং প্রান্তিক কৃষকদের সার, তেল, বীজসহ বিভিন্ন প্রণোদনার বিষয় সংসদে তুলে ধরবেন বলেও আশ্বাস দেন।

সর্বশেষ - শিক্ষা

পাকিস্তান-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষ, ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি

জেলায় সন্ধ্যা পর্যন্ত ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে ৪ নিহত

ডিআরইউ থেকে আটক লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

আরাকান আর্মির অপহরণে টেকনাফে জেলেদের আতঙ্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ

সশস্ত্র বাহিনী কেনাকাটায় তারিক সিদ্দিকের দুর্নীতির অভিযোগ