রবিবার , ১১ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ভারতের দিল্লিতে বিমসটেক বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১১, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ

ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১২ অক্টোবর ভারতের রাজধানী দিল্লিতে বিমসটেকের সদস্যদেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন ১৩ অক্টোবর প্রথমবারের মতো সদস্যদেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে বসবেন। তবে ওই বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অংশ নিচ্ছেন না।

তাঁর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে।

এর আগে গত সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমসটেকের চেয়ার হিসেবে তাঁকে ওই অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করে। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান এ আঞ্চলিক জোটের সদস্য।

সর্বশেষ - শিক্ষা

ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন: শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৬ সদস্যের প্রতিনিধি দল

৫ দিনব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস

খুলনায় ‘বিষাক্ত মদপানে’ ৫ জনের মৃত্যু

লামায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহজিবাজার বিদ্যুৎ গ্রিডে আগুন: হবিগঞ্জের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

হাসিনার প্রেস কনফারেন্স ও ভারতের দায়িত্ব অস্বীকার

মুনিয়া ইস্যুতে চাঁদাবাজির অভিযোগ, তৌহিদ আফ্রিদিকে ঘিরে নতুন তথ্য ফাঁস

দুই বছর পর পায়রা বন্দরে ভিড়েছে পণ্যবাহী জাহাজ

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে বিভাজন নয়: নাহিদ ইসলাম

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি