রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

টানা দ্বিতীয় দিন মহাসপ্তমী, পূজামণ্ডপে ভক্তদের ঢল

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৮, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ

পঞ্জিকার হিসাবে তিথির বিরল ব্যাপ্তিতে এবার টানা দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। সাধারণত সপ্তমী তিথি ১৬ ঘণ্টার মতো স্থায়ী হলেও এবার তা ২৪ ঘণ্টা স্থায়ী হওয়ায় ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে রীতি অনুযায়ী কলাবৌ বা নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমীর মূল আনুষ্ঠানিকতা। এরপর নবপত্রিকা স্থাপন, দেবীর আরাধনা ও পুষ্পাঞ্জলিতে মুখর হয়ে ওঠে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপ।

ঢাকের বাদ্য আর কাঁসার শব্দে চারদিকে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। অশুভ শক্তির বিনাশ, শুভশক্তির জাগরণ এবং বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রার্থনা নিয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন বিভিন্ন বয়সী ভক্তরা। ব্যক্তিগত ও পারিবারিক সুখ-সমৃদ্ধির পাশাপাশি দেশ ও দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনায় মণ্ডপে মণ্ডপে চলে বিশেষ পূজা-অর্চনা।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পূজামণ্ডপগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন পুণ্যার্থী ও দর্শনার্থীরা। একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তাঁরা।

তিথির ব্যতিক্রমী হিসাবের কারণে মহাসপ্তমী ঘিরে এবার উৎসবের আমেজও দীর্ঘায়িত হয়েছে। পূজা, প্রার্থনা ও মিলনমেলায় শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সর্বশেষ - শিক্ষা