সোমবার , ১৯ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৯, ২০২৬ ৬:৫১ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেবেন তিনি।

সোমবার সকাল সাড়ে ৮টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান ইশরাক হোসেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

পোস্টে ইশরাক আরও লেখেন, ফেসবুকে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখি দেখেছেন তিনি। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশা আল্লাহ।’

নিজের ভবিষ্যৎ কর্মকাণ্ডের বিষয়ে ইশরাক লেখেন, পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা হবে। পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর জোর দিয়ে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাক হোসেনের উপস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়। ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানালেন তিনি।

সর্বশেষ - শিক্ষা

জামায়াত-শিবিরের কৌশলে বিভ্রান্ত হচ্ছে রাজনীতি: রাশেদ খান

আগুনের নেপথ্যে হাসিনার ক্ষমতালিপ্সা: ফারুকী

হয়রানির প্রতিবাদে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপি গ্যাসের দোকান বন্ধ

খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন নরেন্দ্র মোদি

দ্বিতীয় দফায় রাজনৈতিক ঐকমত্য আলোচনা শুরু

দেশের পাঁচটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদীবন্দরগুলোকে

হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করলেন ড. ইউনূস

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনুসের