শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

তিন বছরের আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৩, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ

বগুড়ার নন্দীগ্রামে জন্মগত চোখের ত্রুটিতে ভোগা তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে শিশুটির চোখে তিন দফা অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের আশা, আরও দুটি অস্ত্রোপচার সফল হলে তার দৃষ্টিশক্তির উন্নতির জোরালো সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ।

আবু বক্কর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামের কৃষক বাদশা মিয়ার ছেলে। সন্তানের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে গিয়ে আর্থিক সংকটে পড়েন তার বাবা।

পরিবারের পক্ষ থেকে সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানবিক বার্তা প্রকাশ করা হয়। বার্তাটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ জন্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার প্রতিনিধি মো. রাশেদুজ্জামান পিয়াস জানান, আতিকুর রহমান রুমন ও সংগঠনটির সদস্যসচিব মুকছেদুল মোমিন মিথুনের তত্ত্বাবধানে শিশুটির শারীরিক অবস্থা এবং চিকিৎসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্যোগে আবু বক্করের পরিবার নতুন করে আশার আলো দেখছে। উন্নত চিকিৎসার মাধ্যমে সন্তান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে—এমন প্রত্যাশা পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও।

সর্বশেষ - শিক্ষা

টিসিবি লিটার প্রতি ৩৫ টাকা বাড়াল তেলের দাম

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মৎস্য ভবনের সামনে অবরোধ

রাশিয়া থেকে তেল কেনায় ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের দ্বিগুণ শুল্ক

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জাকসু নির্বাচন ফল প্রকাশে দেরি, বাড়ছে ক্ষোভ ও নাটকীয়তা

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

ইরানের ওপর মার্কিন হামলা: ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’ – জাতিসংঘ

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সংকুচিত, ছয় বছরে সদস্য কমেছে ২০%

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে অস্ট্রেলিয়া

গাজায় বাণিজ্যিক কার্যক্রমে আংশিক ছাড়: ইসরায়েলের ঘোষণা