শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১১, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এর একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের কন্ট্রোলরুম সূত্র জানায়, আজ দুপুর ২টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান তারা। খবর পেয়েই দ্রুততার সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন ইপিজেডের অ্যারো ফেভারিট অফিসের কাছাকাছি ভবনগুলোতেও ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা এবং ঘন ধোঁয়ার কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - শিক্ষা

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩

তারেক রহমান-বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল

‘বেবি বাম্প’ স্পষ্ট, ফের মা হচ্ছেন বুবলী? নেটদুনিয়ায় জোর গুঞ্জন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

‘জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ নয়’ – জাতীয় নাগরিক পার্টি

অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি : রাষ্ট্রপতি

ইতালিতে কাজের সুযোগ: আসছে প্রায় ৫ লাখ নতুন ভিসা!

হাদি ইস্যুতে উধাও হয়ে যাচ্ছে ফেসবুক পেজ, নেপথ্যে কি ভারত?

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ