সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় তিন শিশুসহ নিহত ৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ণ

দক্ষিণ লেবাননের বিনতে জবেইল শহরে ইসরায়েলের ড্রোন হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।

রবিবারের হামলায় একটি গাড়ি ও মোটরসাইকেল লক্ষ্যবস্তু করা হয়। নিহতদের মধ্যে তিন শিশু সেলিন, হাদি ও আসিলের বাবা মার্কিন নাগরিক ছিলেন। মা গুরুতর আহত হয়েছেন বলে জানান লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি।

ইসরায়েল দাবি করেছে, হামলায় হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছে। তবে বেসামরিক হতাহতের ঘটনাও তারা স্বীকার করেছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েল নিয়মিত ড্রোন হামলা চালাচ্ছে। তেলআবিবের দাবি, ইরান সমর্থিত হিজবুল্লাহকে পুনরায় শক্তিশালী হতে না দেওয়ার জন্যই এসব অভিযান।

সর্বশেষ - জাতীয়

বাংলাদেশ-ভারত বৈঠক: পুরানো বন্ধুত্বে নতুন ছোঁয়া, তবে অস্বস্তিও রয়ে গেলো

ইসরায়েলি হামলায় ইরানের ১২ শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

বন্যায় প্লাবিত হচ্ছে ফেনির নতুন নতুন গ্রাম, ভোগান্তি চরমে

প্রবাসীদের ভোট নিবন্ধন প্রক্রিয়া শিগগির জানাবে ইসি

৪৮তম বিশেষ বিসিএসে ২১ জনের সুপারিশ স্থগিত

অতীতের বিতর্কিত কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পাবেন না: ইসি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের আহ্বান সিপিবির

আজ থেকে দেশে ফিরছেন হাজিরা

মানব পাচার বন্ধে শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে; স্বরাষ্ট্র উপদেষ্টা