সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

৪৮তম বিশেষ বিসিএসে ২১ জনের সুপারিশ স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ


চিকিৎসক নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়ায় ২১ জন প্রার্থীর সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের মধ্যে রয়েছেন ১৯ জন সহকারী সার্জন এবং দুজন সহকারী ডেন্টাল সার্জন।

এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই প্রার্থীর প্রার্থিতা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর পিএসসি ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে। এতে ৩ হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করার প্রস্তুতি নিচ্ছিল। তবে ঠিক তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং দুইজনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানাল পিএসসি।

পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত প্রার্থীদের বিষয়ে যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - শিক্ষা

জিটুজি চুক্তিতে চাল আমদানির সিদ্ধান্ত সরকারের

স্থবির দেশীয় বাণিজ্য, বন্দরগুলোতে তীব্র অচলাবস্থা

বাংলাদেশের যুবাদের দাপুটে জয়, দক্ষিণ আফ্রিকান যুবাদের লড়াই বৃথা

কক্সবাজারে চুরি করতে গিয়ে ধরা, পালাতে না পেরে ছাদে আগুন দিল চোর

বিজয়া দশমীতে নিরাপত্তা জোরদার, গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা নজরদারি

পুলিশ পরিচয়ে প্রতারণা: সর্বসাধারণকে সতর্ক করল পুলিশ সদর দপ্তর

ডিসেম্বরে তফসিল, প্রবাসীদের পোস্টাল ভোট, ড্রোনে নিষেধাজ্ঞা

একনেকে ১৩ প্রকল্পে ৮ হাজার কোটি টাকার অনুমোদন

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত নির্দেশনা

জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির