বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৫ ৫:২১ পূর্বাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা মামলার তৃতীয় দিনের চূড়ান্ত আপিল শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

বুধবারের শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও পরবর্তী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

এর আগে মঙ্গলবার ও বুধবার পরপর দুই দিন এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আগামী বৃহস্পতিবার তৃতীয় দিনের শুনানিতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চূড়ান্ত শুনানি অব্যাহত রাখবেন।

সর্বশেষ - শিক্ষা