বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এটি দাঁড়ায় ২৭ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার। আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে যা ছিল ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

এর আগে ৯ নভেম্বর আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তিব্যবস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

সর্বশেষ - শিক্ষা

এ বছর কীসে আসবেন দুর্গা? কৈলাসে ফিরবেন কীসে চড়ে?

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্নের প্রস্তুতি: সিইসি

বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এক আরোহী

টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের আদালতের

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি

নেপালে বিক্ষোভ, মন্ত্রী-নেতাদের বাড়িতে হামলা

‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’ মন্তব্য, ব্যাখ্যা দিতে হাজিরার নির্দেশ ব্যারিস্টার ফুয়াদকে

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, অবস্থানে জুলাই যোদ্ধারা

ধর্মীয় পরিচয় বিবেচনায় না নিয়ে সবার নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর