মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে খোলা হয়েছে শোক বই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে শোক বই খোলা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই শোক বইতে স্বাক্ষর শুরু হয়।

দলীয় সূত্রে জানা যায়, এই শোক বইতে স্বাক্ষর করতে পারবেন কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ। মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে। আজ ছাড়াও আগামীকাল ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান কার্যালয়ে এই শোক বই স্বাক্ষর কর্মসূচি চলবে ।

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে গুলশান ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের প্রতিটি দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির সব কার্যালয়ে শোক বই খোলা হবে। এই শোক বইয়ে শোক ও সমবেদনা জানানো যাবে।রুহুল কবির রিজভী বলেন, গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়, নয়াপল্টনের দলের প্রধান কার্যালয়সহ সব জেলা-উপজেলায় শোক উপলক্ষে দোয়া ও কোরআন খতম কর্মসূচি পালন করা হবে।আজ ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপসহীন এই নেত্রী দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত‍্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর।

সর্বশেষ - জাতীয়

ঐকমত্য কমিশন কারো ওপর কিছু চাপিয়ে দেবে না

উত্তরায় বিমান বিধ্বস্ত: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় নিশ্চিত

দেশবিরোধী অশুভ পরিকল্পনা প্রতিরোধে ঐক্যের ডাক

পাচারের অর্থ ফেরত আনার সক্ষমতা বর্তমান সরকারের নেই : রেজা কিবরিয়া

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু, প্রধান অতিথি তারেক রহমান

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ

ঈদযাত্রায় ডিএমপি’র কঠোর নির্দেশনা: অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে হুঁশিয়ারি

কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রস্তাব নাকচ করল মিয়ানমার

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ