সোমবার , ৮ জুন ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনিযুক্ত দুই উপ-উপাচার্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম নিজ নিজ পদে যোগদান করেন।রোববার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের উপস্থিতিতে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে তারা যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সব ছাত্র সংগঠনের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

 

 

তিনি বলেন, ‘আমাদের প্রশাসনে কোনো প্রতিহিংসা বা ঘৃণার স্থান থাকবে না। আগামী ১৭ জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর যে পরিকল্পনা রয়েছে, আমরা চাই প্রথম দিন থেকেই নবীন শিক্ষার্থীদের আবাসিক হলে আসন নিশ্চিত করতে। এ লক্ষ্য বাস্তবায়নে সব ছাত্র সংগঠনের সহযোগিতা প্রয়োজন।’

গণরুম সংস্কৃতি থেকে ক্যাম্পাসকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বৈষম্যহীন রাজনৈতিক পরিবেশ এবং সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অতীতে আবাসন সংকটের কারণে শিক্ষার্থীরা যে ভোগান্তির শিকার হয়েছে, তা দূর করতে গণরুম প্রথা বিলুপ্ত করে শতভাগ আবাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।’

 

 

তিনি আরও বলেন, ‘একটি সুস্থ আবাসিক ও রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সেরা মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।’

 

 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের দীর্ঘ অভিজ্ঞতা এবং ছাত্রবান্ধব ভাবমূর্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।’

 

 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিমুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন প্রশাসন নিশ্চিত করা হবে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ যেন পদোন্নতি বা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও প্রশাসন সচেষ্ট থাকবে।’

 

 

উপাচার্য আরও বলেন, ‘সব ছাত্র সংগঠনের মধ্যে সহাবস্থানের সংস্কৃতি বজায় রেখে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে আমরা কাজ করব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় আমাদের রয়েছে।’

 

 

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি, জাকসু প্রতিনিধি, সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

এর আগে শনিবার (৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. শামছুল আলম ও অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে চার বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ - জাতীয়

ডিসেম্বরে তফসিল, প্রবাসীদের পোস্টাল ভোট, ড্রোনে নিষেধাজ্ঞা

রুশ তেলে শুল্কের গ্যাঁড়াকলে ভারত, চীনের দিকেও নজর ট্রাম্পের

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রোহিঙ্গাদের জন্য সুইডেনের ২.১ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা

দুর্বল ব্যাংকের তারল্য সংকট: লাখো গ্রাহকের সঞ্চয় ‘বন্দি’

নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে বাড়ছে তেলের দাম

আপনাদের ভালোবাসা-সংহতি আমাদের সান্ত্বনা ও শক্তি জুগিয়েছে: তারেক রহমান

ডিসেম্বরে ভোট চায় কেবল একটি দল