বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৫ ১:০৭ পূর্বাহ্ণ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো টাইগাররা, যা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল (২২ জুলাই) অনুষ্ঠিত এই ম্যাচে, ১৩৩ রানের জবাবে পাকিস্তান ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয়।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ২৮ রানেই ওপেনার নাঈম শেখ (৩), অধিনায়ক লিটন দাস (৮), হৃদয় (০) ও পারভেজ হোসেন ইমন (১৩) দ্রুত বিদায় নিলে বিপদে পড়ে স্বাগতিকরা। এই অবস্থায় ইনিংসের হাল ধরেন জাকের আলীশেখ মেহেদি হাসান। পঞ্চম উইকেটে তাদের ৫৩ রানের জুটি দলকে কিছুটা স্থিতিশীলতা এনে দেয়। মেহেদি ২৫ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলেন, যেখানে দুটি চার ও দুটি ছক্কা ছিল।

শেখ মেহেদির বিদায়ের পর দ্রুত ফিরে যান শামীম পাটোয়ারি (১)। তবে অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান জাকের। ইনিংসের শেষ ওভারে দুটি ছক্কা মেরে তিনি ফিফটি পূর্ণ করেন। শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ৪৮ বলে ৫৫ রান করে। তার ইনিংসে ছিল ৫টি ছক্কা ও একটি চার। বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১৩৩ রানে।

রান তাড়ায় নেমে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ৩০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। খুশদিল শাহ ১৩ রানের বেশি করতে পারেননি। এরপর আব্বাস আফ্রিদি ১৩ বলে ১৯ রান করেন। শেষদিকে জয়ের আশা জাগিয়েছিলেন ফাহিম আশরাফ। তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান এবং ৩১ বলে ফিফটি হাঁকান। তবে রিশাদের বলে বোল্ড হয়ে গেলে পাকিস্তানের জয়ের স্বপ্ন ভঙ্গ হয়।

সর্বশেষ - জাতীয়

মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট পাস’ গুজব

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে পাকিস্তানের ইরান সীমান্ত বন্ধ

সব ধর্মেই সম্প্রীতির বার্তা, জন্মাষ্টমীতে তারেক রহমানের শুভেচ্ছা

অন্তর্বর্তী সরকারের নীতি কৌশলে দ্রুত কমছে মূল্যস্ফীতি

হত্যাচেষ্টা মামলায় নাসির উদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদি গ্রেফতার দেখিয়েছে আদালত

তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ, সরকারের কাছে আল্টিমেটাম

দুর্গাপূজায় শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি

কিম জং উনের সাথে সাক্ষাৎ করতে চান ট্রাম্প,

আলোচনা সভায় বক্তারা হেফাজতে নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন