বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

কিরগিজস্তান থেকে প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি দেশে ফিরলেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ণ

গার্মেন্টস ও নির্মাণ খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তান গিয়ে প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে দেশে ফিরেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিমানবন্দরে তাদের অর্থ ও জরুরি সহায়তা প্রদান করে।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, প্রতারকরা ভালো বেতনের চাকরির কথা বলে তাদের কিরগিজস্তান নিয়ে যায়। কিন্তু সেখানে অনেকেই কাজ পাননি, বেতনও পাননি। কেউ কেউ নির্যাতনের শিকার হন, আবার অনেক পরিবারকে মুক্তিপণও দিতে হয়েছে।

ব্র্যাক জানিয়েছে, গত আট বছরে শাহজালাল বিমানবন্দরে বিদেশফেরত ৩৫ হাজারেরও বেশি প্রবাসীকে সহায়তা করেছে সংস্থাটি। শুধু ২০২৪ সালেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪০ জন প্রবাসীকে উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

এইচএসসি পরীক্ষা প্রশ্নে ভুল, বিতরণেও গরমিল; এখন পরিবর্তন আসছে প্রশ্নপত্র প্রণয়নে

গোপালগঞ্জে তীব্র সংঘর্ষ, এনসিপি’র গাড়িবহরে হামলা; নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

সালমান এফ রহমানের পুত্র ও ভাতিজার লন্ডনের প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ জব্দ

আন্দোলনের মধ্যেই বিশেষ ঘোষণা মোদির

লন্ডনে আজ ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

সংঘর্ষে নুরের নাকের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আলোচিত মডেল মিষ্টি সুবাস গ্রেপ্তার