বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৫, ২০২৬ ২:২১ অপরাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২০ অক্টোবর রংপুরের রাম গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করবেন তিনি। একই দিনে রাজশাহী ও চট্টগ্রামেও দুটি পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইসরাত জাহান। স্থানীয় বিএনপিও সফর সফল করতে প্রস্তুতি নিচ্ছে।

জেলা প্রশাসক বলেন, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী রংপুরের রাম গোবিন্দ মন্দির, যা রংপুর ধর্মসভা মন্দির নামেও পরিচিত, পরিদর্শন করবেন। এ ছাড়া সম্ভাব্য পরিদর্শনের জন্য শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী মন্দির ও গুপ্তপাড়া মন্দিরও প্রস্তুত করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুর নগরীর উদ্দেশে রওনা হয়ে বেলা ১১টার দিকে রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। এরপর সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহী এবং সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। সফর সফল করতে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য, রাজধানীর বাইরে শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

উল্লেখ্য, রাম গোবিন্দ মন্দির রংপুরের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এটি শুধু উপাসনালয় নয়; দীর্ঘদিন ধরে মন্দিরটি বিভিন্ন ধর্মীয় উৎসব, সভা-সমাবেশ এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

সর্বশেষ - শিক্ষা

ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত কয়েকজন

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, ছোট গরুর চাহিদা বেশি

৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব এলাকায়

মিটফোর্ড হত্যাকাণ্ড: বিএনপি’র প্রতিবাদ ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রজ্ঞাপন জারি

মিথ্যা মামলা ও মব সন্ত্রাস অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: আসিফ নজরুল

বিতর্কের জেরে শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসক নিয়োগ বাতিল

তফসিলের মধ্য দিয়ে বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে: মির্জা ফখরুল

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী ও দুই শিশুসহ নিহত ৫

গোপালগঞ্জে হামলার জেরে এনসিপি’র ২৪ ঘণ্টার আলটিমেটাম