শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভাইস প্রিন্সিপাল গ্রেপ্তার

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৩, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থাকা শাহজালাল রুমির একটি ফেসবুক পোস্ট ঘিরেও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে শাহজালাল রুমি লেখেন, ‘ভয় আমার অভিধানে নেই! আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না। মনে রেখো, আমি বাংলাদেশ।’

স্থানীয় সূত্র ও শিশুটির পরিবারের বরাতে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) টঙ্গীর আউচপাড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযুক্ত মুসলেউদ্দিন ওই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবারের দাবি, ঘটনার পর থেকে শিশুটি ভয়ে মাদ্রাসায় যেতে চাইছিল না। প্রথমে সে বিষয়টি জানাতে সাহস পায়নি। অভিযুক্ত শিক্ষক ঘটনা প্রকাশ করলে মারধরের হুমকি দিয়েছিলেন বলে পরিবারের কাছে জানায় শিশুটি। পরে মা-বাবার কাছে সে পুরো ঘটনা খুলে বলে।

এরপর বুধবার দুপুরে শিশুটির পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। পরিবারের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করেন। এ সময় ক্ষুব্ধ হয়ে শাহজালাল রুমি তাকে থাপ্পড় মারেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হন। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিশুটির সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - শিক্ষা

সিলেটে ধানক্ষেত-উঠান থেকে ৫ হাজার ফুট সাদাপাথর উদ্ধার

৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে নির্দেশ ইসির

দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

আটক হওয়ার দুই ঘণ্টা পর মুক্ত রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সিইসির সঙ্গে মার্কিন কূটনীতিক জ্যাকবসনের বৈঠক আজ

বাংলাদেশ-ভারত বৈঠক: পুরানো বন্ধুত্বে নতুন ছোঁয়া, তবে অস্বস্তিও রয়ে গেলো

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ভয়াবহ লোডশেডিংয়ে সিলেটবাসী বিপর্যস্ত

ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী নিয়োগ