মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বিথীর সঙ্গে ‘যেকোনো মূল্যে থাকতে চেয়েছিলেন’ তুষার

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ৬, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

‘বিথী’র সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এমনকি বিথী একসঙ্গে থাকতে না চাইলেও আলাদা ঘরে থেকে তার সঙ্গে থাকার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। ২০১৯ সালের একটি পুরোনো ভিডিওতে তুষারকে এমন বক্তব্য দিতে শোনা গেছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ১৪ মিনিটে অভিনেত্রী নীলা ইসরাফিলের ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ভিডিওতে সারোয়ার তুষারকে বলতে শোনা যায়, ‘আমি সারোয়ার তুষার এই মর্মে মগবাজারে দাঁড়িয়ে রাত বাজে ১১টা এই নিশ্চয়তা দিচ্ছি যে, আমার শুধু বিথীকেই দরকার। বিথী যদি মনে করে যে, তার সাথে থাকতে দিবে না, আলাদা ঘরে আমি থাকবো। আই অ্যাম ফাইন উইথ দ্যাট।’

 

 

তিনি আরও বলেন, ‘আমি যদি চাই বিথীর সাথে থাকতে, বিথীর সাথে জীবন পার করতে; ইট ইজ আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নাই। এর মধ্যে কোনো জৈবিকতা নাই; থাকতে পারে, বাট মূল ব্যাপার হচ্ছে, আই নিড হার। এটা কোনো নট জাস্ট ফর ব্যাড, সামথিং লাইক দ্যাট।’

নিজের বক্তব্যের বিষয়ে তুষারকে আরও বলতে শোনা যায়, ‘এবং এটা আমি অন রেকর্ড বললাম। আমি এটা প্রমাণ করব। আই উইল প্রুভ এভরিওয়ান রং; যারা বলছে যে, এগুলো ২-৩ দিন পরে…কী হয়ে যায়! আমি এগুলো রং প্রমাণ করব, বীথির কাছে এই রেকর্ডটা থাকলো।’

 

 

ভিডিওটি ২০১৯ সালের বলে কালবেলাকে জানিয়েছেন নীলা ইসরাফিল। তবে ঠিক কোন প্রেক্ষাপটে তুষার ওই বক্তব্য দিয়েছিলেন, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত কিছু জানা যায়নি।

 

 

এদিকে জানা গেছে, ভিডিওতে উল্লেখ করা ‘বীথি’ হলেন বিথী সপ্তর্ষি। তিনি বাংলাদেশের একজন ফ্রিল্যান্স সাংবাদিক, লেখক ও নারীবাদী অধিকারকর্মী। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তীতে আন্তর্জাতিক অনুসন্ধানী গণমাধ্যম প্ল্যাটফর্ম নেত্র নিউজের বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্ত হন।

 

 

এর আগে ২০২৫ সালের জুনে নীলা ইসরাফিল ও সারোয়ার তুষারের মধ্যকার একটি দীর্ঘ ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নীলা ইসরাফিল স্বীকার করেন, ফোনালাপে শোনা নারী কণ্ঠটি তারই।

 

 

ফোনালাপের সূত্র ধরে সারোয়ার তুষারের বিরুদ্ধে এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন নীলা ইসরাফিল। একই সঙ্গে দলীয়ভাবে বিচার দাবি করেন তিনি।

 

 

অভিযোগে নীলা দাবি করেন, তুষার তার ওপর মানসিক ও সাংগঠনিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় আপত্তিকর আচরণ করেছেন।

 

 

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সারোয়ার তুষারকে দল থেকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল।

 

 

বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সারোয়ার তুষার। পাশাপাশি তিনি দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া প্রধান হিসেবেও দায়িত্বে রয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে পাকিস্তানের ইরান সীমান্ত বন্ধ

সংস্কারেই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ড. আলী রীয়াজ

সম্প্রীতির বন্ধনে অটুট থাকবে বাংলাদেশ: ড. ইউনূস

দেশের অর্থনীতিতে এখনো স্বস্তি ফেরেনি

ফেনীতে নদীর পানি বৃদ্ধিতে বাঁধ ভেঙে ৩০ গ্রামের মানুষ পানিবন্দি

অবরোধের মধ্যেও গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

শেখ হাসিনাকে দিয়েই শুরু হলো জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাস্তব ও ন্যায্য’ চুক্তির আহ্বান ইরানের, ওমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা আজ

তিস্তার পানি কমলেও বন্যা ভোগান্তি অব্যাহত

তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে চেষ্টা করছেন: মির্জা ফখরুল