শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বিদেশযাত্রায় বাধা, বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো মাহদী হাসানকে

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ৯, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ

বিদেশ যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদী হাসান। শুক্রবার (৯ অক্টোবর) রাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে বিদেশে যেতে দেয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার সূত্রের বরাত দিয়ে জানা যায়, বিদেশযাত্রার সময় মাহদী হাসানকে বাধা দেওয়া হয় এবং পরে তাঁকে বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়। তাঁর বিদেশ ভ্রমণের বিষয়ে আপত্তি রয়েছে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাহদী হাসান গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়নি।

মাহদী হাসানের দাবি, সব মামলায় জামিনে থাকার পরও তাঁকে বিদেশ যেতে দেওয়া হয়নি। এ সময় পুলিশের পক্ষ থেকে দেশের বাইরে যেতে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান।

তবে মাহদী হাসানের বিদেশযাত্রায় বাধা দেওয়ার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - শিক্ষা

রংপুরে ৪ হত্যাকাণ্ড: নির্মমতার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন পুলিশ কমিশনার

গণহত্যার প্রতিবাদে প্যারিস-স্টকহোমে উত্তাল জনতা

নয়াদিল্লিতে আজ শুরু বাংলাদেশ-ভারত বাণিজ্য যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

ডাকসু নির্বাচন গণতন্ত্রের বড় পদক্ষেপ: আসিফ নজরুল

কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষ: একই পরিবারের ৩ জন নিহত

ফিলিস্তিনের পাশে বাংলাদেশের অবিচল সংহতি ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ