বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বিদ্যুৎ খাতে ফারুকের নিয়োগ নিয়ে পাটওয়ারীর কটাক্ষ

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৪, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ

 

বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক পদে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের নিয়োগ নিয়ে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফারুক হাসানের শিক্ষাগত যোগ্যতা ও বিদ্যুৎ খাতে তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক পোস্ট দেন তিনি।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘বিএনপির গণঅধিকার পরিষদ শাখার মাঝারি সারির কর্মী ফারুক হাসানের দুর্যোগ ব্যবস্থাপনায় পড়াশোনা থাকা সত্ত্বেও বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে তাকে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন।’

ফারুক হাসানের যোগ্যতা নিয়ে ব্যঙ্গ করে তিনি আরও লেখেন, ‘সবার জ্ঞাতার্থে বলি, গত এক বছরে গুলশান অফিসে তিনি বিদ্যুৎ বিষয়ে পিএইচডি, বিরোধীদলকে গালাগালি বিষয়ে মাস্টার্স এবং কীভাবে বিদ্যুতের বিল বাড়িয়ে গুলশান অফিসের খরচ জোগানো যায়, সে বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন!’

পোস্টের শেষাংশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এমন বহুমুখী যোগ্যতার পর তার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলাটাই তো অন্যায়! যারা এ কাজ করে যাচ্ছেন, তারা সাংবিধানিকভাবে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়ার প্রবল সম্ভাবনা (আশঙ্কা) রয়েছে।’

উল্লেখ্য, ফারুক হাসানকে বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা উপসচিব পদমর্যাদার। তাঁর এ নিয়োগকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা চলছে।

সর্বশেষ - শিক্ষা