সোমবার , ১৯ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সন্ধিপূজার মধ্য দিয়ে শেষ হলো মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৯, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ণ

দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাঅষ্টমীর আচার-অনুষ্ঠান শেষ হয়েছে সন্ধিপূজার মধ্য দিয়ে। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে ভক্ত-পুণ্যার্থীদের উপস্থিতিতে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এ সময় দেবীর কাছে দেশ ও মানুষের মঙ্গল, রোগমুক্তি এবং ভেদাভেদহীন সমাজ প্রতিষ্ঠার প্রার্থনা করেন ভক্তরা।

মহাঅষ্টমীর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার সন্ধিপূজা। সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে শুরু হয়ে সকাল ৮টা ৪৩ মিনিটে শেষ হয় সন্ধিপূজার নির্ধারিত লগ্ন। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিট—মোট ৪৮ মিনিটজুড়ে এই পূজা অনুষ্ঠিত হয়।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সন্ধিপূজার সময় দেবী দুর্গা অসুরবিনাশের মাধ্যমে অশুভ শক্তিকে পরাজিত করেন এবং শুভশক্তির প্রতিষ্ঠা করেন। এ বিশ্বাসকে ধারণ করে ভক্তদের মধ্যে জাগে মঙ্গল, শান্তি ও কল্যাণের প্রত্যাশা।

সন্ধিপূজার মধ্য দিয়ে মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা শেষ হলেও দুর্গোৎসবের আনন্দে ভাটা পড়েনি। দিনজুড়ে বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত-পুণ্যার্থীদের সমাগম, পূজা-অর্চনা ও উৎসবের নানা আয়োজনে মুখর থাকার প্রত্যাশা করছেন আয়োজক ও দর্শনার্থীরা। মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা উদ্‌যাপন, স্বজনদের সঙ্গে সময় কাটানো এবং আনন্দ-উৎসবে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে অনেকের।

সর্বশেষ - শিক্ষা

সাবেক গভর্নর-ডেপুটিদের ব্যাংক হিসাবের খোঁজে বিএফআইইউ

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৫৯ বিলিয়ন ডলার

টঙ্গীবাড়িতে বিষাক্ত মদপানে প্রাণহানি বেড়ে ৫

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হতে চায় সাবেক আইজিপি

আওয়ামী দোসররা নির্বাচনে সম্পৃক্ত হতে পারবে না

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ফেব্রুয়ারিতে ধানের শীষ বিজয়ী হবে: হুমায়ূন কবির

সন্ধিপূজার মধ্য দিয়ে শেষ হলো মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর: চালু হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা

বিথীর সঙ্গে ‘যেকোনো মূল্যে থাকতে চেয়েছিলেন’ তুষার

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক: রাজনৈতিক সংকটের ‘টার্নিং পয়েন্ট’ হওয়ার আশা