মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২০, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় সর্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

দিনেশ ত্রিবেদী বলেন, অত্যন্ত বর্ণিল পরিবেশে বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে। এ উৎসব মানুষের মধ্যে আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিজের অনুভূতি প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘পূজায় আমি হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।’

এ সময় বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - শিক্ষা

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

বাণিজ্য সহযোগিতা জোরদারে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

📰 “ভোট চুরি মানি না” — ডাকসুতে ছাত্রদলের বিক্ষোভ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সরকারি কর্মচারীদের আন্দোলনে কড়া নিষেধাজ্ঞা: বাধ্যতামূলক অবসর বা বরখাস্তের বিধান

ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে

‘ফিতা কাটা নায়িকা’ বলে কাকে কটাক্ষ করলেন অপু

গুলিবিদ্ধ বিএনপি নেতার খোঁজ নিলেন জামায়াত নেতারা

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৮ জুলাই