বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের ব্যর্থতার অভিযোগ সিপিবির

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২২, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ ঘটনায় নিজ দেশের নাগরিকদের জীবন রক্ষায় সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। একই সঙ্গে বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তি এবং প্রবাসীদের মৃত্যুর প্রতিটি ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে সিপিবি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এসব দাবি জানান।

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গভীর উদ্বেগজনক। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও রায়ের বিস্তারিত তথ্য সরকারের জানা থাকা প্রয়োজন ছিল। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে তারা কিছুই জানত না।

বিদেশে বাংলাদেশের নাগরিকদের বিচার, কারাবাস ও মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সরকারের কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সরকার নিজ দেশের নাগরিকদের জীবন রক্ষায় উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের পর তাঁদের নিয়ে অবমাননাকর মন্তব্যও করা হয়েছে।

প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে আবদুল্লাহ ক্বাফী বলেন, অথচ তাঁদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। প্রবাসীদের অধিকার রক্ষায় কার্যকর কূটনৈতিক উদ্যোগ, আইনি সহায়তা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না। তিনি বিদেশে আটক ও কারাবন্দী বাংলাদেশিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির দাবি জানান। পাশাপাশি রাষ্ট্রীয় খরচে তাঁদের আইনি সহায়তা দেওয়া, নিয়মিত কা

সর্বশেষ - শিক্ষা