শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

শীতের আগাম সবজি বাজারে, তবু ১০০ টাকার নিচে মিলছে না অনেক পণ্য

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৪, ২০২৬ ৮:২২ পূর্বাহ্ণ

হেমন্তের শুরুতেই রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। সরবরাহ বাড়ায় কিছু সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমলেও টমেটো, শিম, গাজর, বেগুন ও দেশি শসার মতো নিত্যপ্রয়োজনীয় সবজির দাম এখনো চড়া। এসব সবজি কিনতে ক্রেতাদের কেজিপ্রতি গুনতে হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। ফলে বাজারে নতুন সবজির আগমনেও স্বস্তি ফিরছে না সাধারণ ক্রেতাদের মধ্যে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান, কালাচাঁদপুর ও কুড়িল-সংলগ্ন কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও বেশ কয়েকটি পণ্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে।

বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা, শিম ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১৪০ টাকা এবং গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকায়। এ ছাড়া দেশি শসা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। ফলে প্রতিদিনের রান্না ও সালাদের জন্য প্রয়োজনীয় এসব সবজি কিনতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে ক্রেতাদের।

অন্যদিকে, সরবরাহ বাড়ায় কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমেছে। বর্তমানে করলা প্রতি কেজি ৮০ টাকা, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। হাইব্রিড শসা ও কচুর মুখি পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।

কুড়িল-সংলগ্ন কাঁচাবাজারের সবজি বিক্রেতা আতিক হোসেন বলেন, মৌসুমের শুরুতে নতুন সবজির দাম সাধারণত বেশি থাকে। এ সময় বাজারে সরবরাহও তুলনামূলক কম থাকে। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়লে ধীরে ধীরে দাম কমে আসতে পারে।

জোয়ার সাহারা বাজারের বিক্রেতা সজিব হোসেন জানান, বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এতে ক্রেতার সংখ্যাও বেড়েছে। আগে পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হতো বলে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হয়েছে। তবে আগাম শীতকালীন সবজি আসতে শুরু করায় কিছু পণ্যের দাম ৭০ থেকে ৮০ টাকার মধ্যে নেমে এসেছে।

তবে বেগুন, শিম ও টমেটোর মতো সবজির উচ্চমূল্য নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদের মধ্যে। কালাচাঁদপুরে বাজার করতে আসা মারুফ আল-আমিন বলেন, শীতকালীন সবজি আসতে শুরু করায় কিছু পণ্যের দাম আগের তুলনায় কমেছে। কিন্তু এখনো কয়েক ধরনের সবজি কিনতে কেজিপ্রতি ১০০ টাকার বেশি খরচ করতে হচ্ছে। প্রতিদিনের রান্নায় প্রয়োজনীয় টমেটো কিনতেও বাড়তি খরচের কারণে হিমশিম খেতে হচ্ছে। একইভাবে শসা ও গাজর কেনার ক্ষেত্রেও হিসাব করে চলতে হচ্ছে।

একই বাজারের ক্রেতা শিউলি আক্তার বলেন, সবজির দাম ১০ থেকে ২০ টাকা কমলেও নিম্নআয়ের মানুষের জন্য তা যথেষ্ট নয়। শিমের কেজি এখনো ১২০ থেকে ১৪০ টাকা এবং টমেটো ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শসা ও গাজরের দামও ১০০ টাকার বেশি। ফলে সংসারের খরচ নিয়ন্ত্রণে রাখতে তুলনামূলক কম দামের সবজি কিনে প্রয়োজন মেটাতে হচ্ছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে আগামী দিনগুলোতে দাম কমতে পারে। তবে আপাতত বেশ কয়েকটি প্রয়োজনীয় সবজির উচ্চমূল্য সাধারণ ক্রেতাদের পারিবারিক বাজেটে বাড়তি চাপ তৈরি করছে।

সর্বশেষ - শিক্ষা

৩২টি চলচ্চিত্রকে ৯ কোটি টাকা সরকারি অনুদান

খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমানের স্ট্যাটাস

ডাকসু নির্বাচনে মোবাইল-ব্যাগসহ ইলেকট্রনিক সামগ্রী নিষিদ্ধ

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতীয় মেডিকেল টিমের কার্যক্রম শুরু

রুশ তেল আমদানিতে ছাড় নয়, ভারতকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

সরকার কাউকে গুম করেনি, ভবিষ্যতেও কাউকে করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে ব্যর্থ

অভিবাসনবিরোধী অভিযানে লস অ্যাঞ্জেলেসে চরম উত্তেজনা

জালিয়াতি রোধে বিআরটিএ’র কঠোর পদক্ষেপ: মোটরসাইকেল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম

জাতীয় পার্টির ভেতর দিয়ে আ.লীগ ফেরানোর চেষ্টা চলছে