রবিবার , ১ নভেম্বর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’ মন্তব্য, ব্যাখ্যা দিতে হাজিরার নির্দেশ ব্যারিস্টার ফুয়াদকে

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আগামী ৪ নভেম্বর তাঁকে ট্রাইব্যুনালে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী তামিম জানান, সম্প্রতি রাজধানীতে এবি পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করেন ব্যারিস্টার ফুয়াদ। তাঁর ওই বক্তব্য পরে ট্রাইব্যুনালের নজরে আসে।

এরপর বিষয়টি বিবেচনায় নিয়ে স্বপ্রণোদিত হয়ে ব্যারিস্টার ফুয়াদকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ - শিক্ষা

গাজা যুদ্ধে সমাপ্তি চান ট্রাম্প

ব্রিটেনে অভিবাসন ইস্যুতে বিক্ষোভ, তিনজন গ্রেফতার

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি?

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১

বন্যায় বিপর্যস্ত ফেনী, পানিবন্দি হাজার হাজার মানুষ

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ বাতিল, আয়োজনের পথে উন্মুক্ত

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি নাগরিক

ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

‘মাদকের অভয়ারণ্য’ সোহরাওয়ার্দী উদ্যান: দিনে ৪০ কেজি গাঁজার রমরমা ব্যবসা

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের