শুক্রবার , ৬ জুন ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণায় জামায়াতের সন্তোষ: ‘জাতি আশ্বস্ত’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৬, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ত্রয়োদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য নতুন সময় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে এক বিবৃতিতে দলটির আমির ডা. শফিকুর রহমান জানান, প্রধান উপদেষ্টার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত এ সময়ের মধ্যেই একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যা এখন জনগণের প্রত্যাশা।

এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।”

প্রধান উপদেষ্টার ভাষণের পর জামায়াতের আমির তার বিবৃতিতে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে।”

তিনি আরও বলেন, “ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করছে।”

জামায়াতের আমির বলেন, জাতির তীব্র আকাঙ্ক্ষা সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি বিষয়ের ভিত্তিতে এবং ‘জুলাই সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে।

সর্বশেষ - জাতীয়

সব ধর্মেই সম্প্রীতির বার্তা, জন্মাষ্টমীতে তারেক রহমানের শুভেচ্ছা

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনা বিশেষজ্ঞদের সহায়তা শুরু

সিলেটে চোরাকারবারী ধাওয়ার সময় নৌকাডুবিতে নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার

সন্ত্রাসবিরোধী আইনের মামলা মেহেদী-শান্তাসহ ৬ জনের জামিন নামঞ্জুর

মিরাজের নেতৃত্বে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, নতুন ওয়ানডে অধ্যায় শুরু

ভোট নিয়ে হাসিনার বিরুদ্ধে কড়া সমালোচনায় আসিফ নজরুল

এভারকেয়ার হাসপাতালের দুই খোলা মাঠে ওঠানামা করবে হেলিকপ্টার

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অবৈধ সংযোগ বন্ধ ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি