শনিবার , ২১ জুন ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২১, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তিনি ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলবেন না। ইসরায়েলি বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে ইউরোপীয় কূটনীতিকদের জোর আহ্বানের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন।

হামলা কমিয়ে আনা ও আলোচনার পথ খুলে দেওয়ার বিষয়ে ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলকে চাপ দেবেন কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ইসরায়েল এখন জিতছে এবং তারা খুব ভালো করছে। তাই জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন।”

এর অর্থ হলো, ইরানে ইসরায়েলের চলমান হামলা বন্ধের জন্য কোনও হস্তক্ষেপ করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

প্রসঙ্গত, গত ১৩ জুন (২০২৫) থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। জবাবে তেহরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছে।

সর্বশেষ - জাতীয়