রবিবার , ২০ জুলাই ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বিতর্কের জেরে শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসক নিয়োগ বাতিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২০, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

ব্যাপক বিতর্কের মুখে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখন নতুন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ৪২ জনকে স্থায়ীভাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (২০ জুলাই) শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. মাহবুবুল আলম বলেন, “আগে অ্যাডহক বেসিসে নিয়োগ দেওয়া হয়েছিল ছয় মাসের জন্য। এর মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, সেই জন্য আমরা এটা পুরোটাই বাতিল করে দিয়েছি। এখন আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব, যারা আবেদন করবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।”

এর আগে গত ৪ জুলাই কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই অভ্যন্তরীণভাবে এই ৬৫ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছিল, যা গণমাধ্যমে অনিয়মের খবর সৃষ্টি করে এবং চিকিৎসক সমাজে চরম অসন্তোষ তৈরি হয়। এই বিতর্কের পরেই নিয়োগ বাতিলের এই সিদ্ধান্ত এলো।

সর্বশেষ - শিক্ষা