আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি জনগণের আকাঙ্ক্ষা নয়, বরং এটি রাজনৈতিক ‘মুনাফেকি’—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত ১৬ বছরে কোনো রাজনৈতিক দল এই দাবি তোলে নাই। এখন নির্বাচনী রোডম্যাপের পর এই দাবি আসা উদ্দেশ্যপ্রণোদিত।”
রিজভীর অভিযোগ, “আনুপাতিক পদ্ধতির আড়ালে কিছু স্বার্থান্বেষী মহল ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। এটি দেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের অগ্রগতির জন্য এই পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের চাওয়া থেকে এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন।”



















